জুলাই ঘোষণা দেবে অন্তর্বর্তী সরকার, দল বা ব্যক্তি নয়: জুলাই ঐক্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৭:১১আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭:১১

এখন আর কোনও ব্যক্তি বা রাজনৈতিক দল নয়, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই ঘোষণাপত্র ও সনদ দেবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তির প্লাটফর্ম জুলাই ঐক্য।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ কর্মসূচি শেষে এ মন্তব্য করেন প্লাটফর্মের নেতারা।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, “১১ মাস পেরিয়ে গেলেও আমরা এখনও সেই বহু প্রতীক্ষিত জুলাই সনদ পাইনি। এখন আর কোনও একক দল কিংবা ব্যক্তি এই সনদ বা ঘোষণাপত্র দেওয়ার অধিকার রাখে না। একমাত্র সরকারকেই এটি দিতে হবে। আর যদি এই সরকার তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের উচিত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া। নতুবা ছাত্রজনতা নিজেরাই তা আদায় করে নেবে। কেউ যদি ব্যক্তি বা দলের পক্ষে ঘোষণা দেওয়ার চেষ্টা করে, ছাত্রজনতা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে।”

সংগঠনের আরেক সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা অনেক অপেক্ষা করেছি। আর নয়। অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। পাশাপাশি, জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যদি এই ঘোষণা না আসে, তাহলে ৫০ বছর পর এই ঐতিহাসিক আন্দোলনকে ‘সন্ত্রাস’ হিসেবে চিত্রায়িত করার পথ খুলে যাবে।” সরকারকে সতর্ক করে তিনি বলে, “কালক্ষেপণ নয়, এখনই দায়িত্ব পালন করুন।”

ইসরাফিল ফরাজী অভিযোগ করে বলেন, “দুইজন সাবেক ছাত্র উপদেষ্টা সরকারে থাকার পরও কোনও সংস্কার হয়নি। গণমাধ্যম থেকে সচিবালয়, সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে। ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে, কিন্তু সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিচার করুন বা দায়মুক্তি দিন। নতুবা ছাত্রজনতা এগিয়ে এসে প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদ হটিয়ে দেবে।”

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি