জুলাই সনদ ঘোষণার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৯:৫২ আপডেট : ০১ জুলাই ২০২৫, ২০:০১

৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে কফিন মিছিল করে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে লং মার্চ করে ইনকিলাব মঞ্চ। মিছিল কাকরাইল মোড়ে এসে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে জনতার উদ্দেশ্যে বক্তব্যে এ ঘোষণা দেন হাদি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, জুলাই কোনও রাজনৈতিক দল বা সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ জনগণের ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনের স্বীকৃতি সরকারকেই দেওয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

এছাড়া, জুলাই আন্দোলনের আহতদের সুচিকিৎসা, ফ্যাসিবাদের পক্ষে আমলা, মন্ত্রী-এমপিদের বিচারের ব্যবস্থাসহ ১৩ দফা প্রস্তাব জানায় সংগঠনের নেতাকর্মীরা।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
জুলাইযোদ্ধা তানভীরের মৃত্যু, গুলির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন এতদিন
সর্বশেষ খবর
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
মিরপুরে হেরে গেলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি