গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ২০:২০আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১:২১

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, তাদেরকে গ্রেফতার না করা হলে শুক্রবার ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি দেওয়া হবে।

বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। 

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, এই সরকারে তোমাদের দুই ভাই আছে। আসিফ মাহমুদ আছে, মাহফুজ আলম আছে। এই সরকারে থেকে যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে, তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়?

এসময় তিনি শাহবাগ থানা অবরোধ করার ঘোষণা দিয়ে বলেন, শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাবো। কথা ক্লিয়ার, আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই। তোমাদেরকেও এখানে মুক্ত করতে হলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে। আমরা এখন শাহবাগ থানায় যাবো। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবো।

‘এই দেশে বিএনপি, জামাত, এনসিপি আছে। প্রত্যেকের সঙ্গে আমাদের ঝগড়াও আছে। তবে জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনও ঝগড়া নেই।’

পরবর্তীতে টিএসসি থেকে সমাবেশ নিয়ে তারা ‘মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘গোলাপীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’সহ নানা স্লোগান দিতে দিতে শাহবাগ থানার সামনে অবস্থান নেয়।

/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি