গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ২১:৩১আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২২:০১

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হুসেইন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর প্রতিটি থানার সামনে দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান।

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর কাওরান বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

আকরাম বলেন, গোপালগঞ্জে নারকীয় হামলার ঘটনায় পুলিশ নির্লিপ্ত আচরণ করেছে। এ থেকে প্রমাণ হয় পুলিশে এখনও ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য। তিনি পুলিশের সংস্কার দাবি করেন।

এর আগে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে মশাল হাতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। 

মিছিলে গোপালগঞ্জে হামলা কেন ইনটেরিম জবাব চাই, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আবু-সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ফয়সাল মাহমুদ, ডেপুটি মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার ও মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি