মৃত্যুর মিছিল কোথায় থামলে টনক নড়বে রাষ্ট্রের, প্রশ্ন জেবেল রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৮:৫১আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:৫১

‘পিতার কাঁধে সন্তানের লাশ’ পৃথিবীতে সবচাইতে ভারী বস্তু। আর সেটা যদি হয় ছোট ছোট কোমলমতিদের লাশ, তাহলে তা বহন করা আরও দুঃসাধ্য বলে’ মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, দেশে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে। কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে, টেলিভিশনের পর্দা থেকে শুরু করে চায়ের দোকানে সরগরম থাকে এসব ইস্যুতে। প্রশাসন থেকে নেওয়া হয় নানান পদক্ষেপ, আবার সব চুপচাপ হয়ে যায়। প্রশ্ন ওঠে জনগণের মনে, মৃত্যুর মিছিল কোথায় থামলে টনক নড়বে রাষ্ট্রের ?’

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর গুলশানে দলীয় চেয়াম্যানের কার্যালয়ে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শাহাদাতবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আগুনে দগ্ধ শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনার ওপর মানুষের হাত নেই। তাই বলে এমন দুর্ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না, যাতে বিদ্যালয়ে পাঠ নিতে যাওয়া শিশুরা ফিরে এলো লাশ হয়ে। একটি দুর্ঘটনায় এত বেশি শিশুর মৃত্যুর ঘটনা বিরল। এ ঘটনায় কেবল স্বজনহারা পরিবার নয়, পুরো বাংলাদেশ শোকাহত।’

তিনি বলেন, ‘উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকারকে তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। এটি কি নিছক কোনও দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। প্রয়োজনে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, আতিকুল ইসলাম, এহসানুল হক জসিম, অর্থ সম্পাদক শ্রী প্রদ্যুৎ রায়, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, মো. সুমন মিঞা, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল আলম শাহীন, উপ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল কনক, কেন্দ্রীয় সদস্য এস এম কামরুল হাসান ফরিদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে বিমান দুঘর্টনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতের সুস্থতা কামনা করে বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, নীলফামারী, জামালপুর, সিরাজগঞ্জ, লালমনিরহাট, নারায়নগঞ্জ, নরসিংদী, কুমিল্লা জেলার উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ