৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে: আখতার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৮:৩৩আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৮:৩৩

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,  ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে ঐকবদ্ধভাবে আদায় করা হবে। আর ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদও হতে হবে আইনিভাবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠক বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, আরেকটি বিষয় হলো— অনেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে গুলিয়ে ফেলেন। অথচ দুটি বিষয় আলাদা। সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিষয়গুলো সন্নিবেশিত হবে। আর ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ।

আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় এর কোনও মূল্য থাকবে না। একটি ঐতিহাসিক দলিল হিসেবেই থাকবে। আর এটি দুই বছরের প্রস্তাবকে এনসিপি নাকচ করছে। এমনটি হলে আমরা সই করবো না। কারণ পরবর্তী সরকার এর স্বীকৃতি দেবে— এমন কথা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি জানান, জুলাই ঘোষণাপত্রের ড্রাফট হাতে পেয়েছেন। সরকারের কাছে সংশোধনী দেবেন। তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি