গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

শাহবাগে একই মঞ্চে ৩০ রাজনৈতিক দলের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি ও জামায়াতসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হয়। 

ইতোমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ফ্যাসিবাদবিরোধী দলের নেতারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধসহ ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। 

তবে তিন দফা দাবি হলেও সমাবেশে বেশিরভাগ বক্তাই জাতীয় পার্টি নিষিদ্ধের কথা জানিয়ে বক্তব্য রাখছেন। 

শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সমাবেশে বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই মিছিল নিয়ে অংশগ্রহণ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এছাড়াও বিকাল ৪টায় জামায়াতের নেতৃত্বেও একটি মিছিল সমাবেশস্থলে আসে। 

গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষ নেতারা।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি