‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১৩:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টের সঙ্গে তিনি দুটি ছবিও প্রকাশ করেন। তাতে দেখা যাচ্ছে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারের গঠনের সময়ে শপথ পড়ার একটি ছবি। সে ছবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতারা উপস্থিত ছিলেন। আর একটি শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সইয়ের পর তোলা। সেখানে নেতাদের কেউই উপস্থিত ছিলেন না।

না: হাসনাত আব্দুল্লাহর ফসবুক পোস্টের স্ক্রিনশট

হাসনাত আবদুল্লাহ লেখেন, এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে, যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি!

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ সই হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর)। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে রাজনীতিবিদদের নিয়ে জুলাই সনদ সই করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নিলেও অনুষ্ঠানে যায়নি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি