সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৫ নভেম্বর ২০২৫, ১৪:২৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৪:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। 

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এনপিপি'র ৭ম জাতীয় সম্মেলন পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এনপিপি প্রতিদ্বন্দিতা করবে জানিয়ে শেখ ছালাউদ্দিন ছালু বলেন,  “নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও সুযোগ নাই। তাই আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এনপিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এনপিপি এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গীমুক্ত, সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ তথা দেশ গঠন এনপিপির লক্ষ্য।”

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “জোটের শরীক দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করা এবং নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা সময়োপযোগী সিদ্ধান্ত। প্রবাসী ভোটারদের ভোট দানের ব্যবস্থা করায় রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।”

এ সময় নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারণ করতে হবে।”

উল্লেখ্য, গত ২২ আক্টোবর এনপিপি'র ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো. আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন।

কাউন্সিলররা দলের চেয়ারম্যান ও মহাসচিবকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করার ক্ষমতা অর্পণ করেন। এরই ধারাবাহিকতায় আজ ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

এনপিপি'র মহাসচিব মো: আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো:আব্দুল হাই মন্ডল, এনপিপি'র প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বশেষ খবর
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার