ঢাকা-৮ আসনে প্রার্থী ঘোষণা করেনি এনসিপি, ঝুলে রইলো রিকশাচালক সুজনের মনোনয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তবে প্রথম তালিকায় স্থান পাননি কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচিত রিকশাচালক সুজন। যদি তার মনোনয়ন ফরম নেওয়া ঢাকা-৮ আসনে এখনও কাউকে চূড়ান্ত করেনি দলটি। ফলে এই আসন থেকে রিকশাচালক মোহাম্মদ সুজন দলীয় মনোনয়ন পাবেন কিনা, সেটি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। তিনি জানান, চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় তার দল।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা এখনও কিছু আসন খালি রেখেছি। সেখানে জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ক্লিন ইমেজের ব্যক্তিদের স্থান দেওয়া হবে।”

উল্লেখ্য, আলোচিত রিকশাচালক সুজন ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) এনসিপি থেকে লড়তে গত ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি