‘ময়মনসিংহে দীপু দাসের লাশ পোড়ানোর ঘটনায় গণআতঙ্ক তৈরি করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ময়মনসিংহে দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় গণআতঙ্ক তৈরি করেছে। তিনি বলেন, সরকারের প্রশাসনিক ছত্রছায়ায় থাকা নানা গোষ্ঠী একের পর এক নারকীয় ঘটনা সংঘটিত করছে।

রবিবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, রাজনৈতিক দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে।

দু’টি গণমাধ্যম ভবনে হামলাকারীরা গ্রেফতার না হওয়া বিস্ময়কর। তাই রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে  মেরে লাশ ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা এদেশে নজিরবিহীন।

এ ঘটনাকে বীভৎসতা হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান তিনি।  তিনি বলেন, নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বিভৎসতা বেড়ে  যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন,  কয়েক মাস আগেও রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও বিচার  না হওয়াও দেশব্যাপী খুনিরা উৎসাহিত হচ্ছে। এ কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমান করে দেশে এখন মানুষের জান মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।

তিনি  রাজনৈতিক বা আদর্শিক কোনও সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি