সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জাতীয় যুবশক্তির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫

খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় আক্রোশ ও প্রতিহিংসা পরিহার করে সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারা এ আহ্বান জানান। বিবৃতিতে সর্বস্তরের নেতা-কর্মীর পক্ষে আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এই প্রত্যাশা ব্যক্ত করেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘বড়দিন উপলক্ষে ধর্মীয় সহানুভূতি ও সহনশীলতার মধ্য দিয়ে সবার সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। একই সঙ্গে ক্ষমা, করুণা ও মানবপ্রেমের যে মহৎ বার্তা নিয়ে যিশু খ্রিস্ট আগমন করেছিলেন, সেই বার্তা বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি।’

তারা আরও বলেন, বড়দিন উপলক্ষে অবিচার, সহিংসতা ও নির্মমতা পরিহার করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমঅধিকারের বাংলাদেশ গড়ার শপথ নেওয়া প্রয়োজন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন