বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ২৩:৪৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২৩:৪৩

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির একদল নেতাকর্মী। শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে এই অবরোধ শুরু হলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এর আগে রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। 

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সকলকে শাহবাগে আসার আহ্বান জানানো হচ্ছে।” সেই ডাকে সাড়া দিয়ে রাত পৌনে ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। 

শুক্রবার (২ জানুয়ারি) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।” 

শায়েস্তাগঞ্জ থানার ওসির সামনে বসে দেওয়া এমন হুমকিসূচক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মাহদী হাসানকে হেফাজতে নেয় পুলিশ। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত