সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৮

রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুর রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার ক্রিয়েটিনিন ২.৪। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। তবে তিনি হার্ট অ্যাটাক করেননি।

ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১১টায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মান্না।

তারও আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
বিএসএফের পুশইনের চেষ্টা, বাধা দিয়ে প্রতিবাদ করলো বিজিবি
বিএসএফের পুশইনের চেষ্টা, বাধা দিয়ে প্রতিবাদ করলো বিজিবি
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
সর্বাধিক পঠিত
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ