চট্টগ্রামে র‌্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় এনসিপির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জানুয়ারি ২০২৬, ১৯:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৯:৫৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী গ্রেফতারের অভিযানে হামলার শিকার হয়ে র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ জানুয়ারি) দলটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারে অভিযান চালায় র‌্যাব। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে মব তৈরি করে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। পরে ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াসহ চার জনকে জিম্মি করে পৈশাচিকভাবে মারধর ও গুলি করা হয়। এতে মোতালেব হোসেন ভূঁইয়া শাহাদাৎ বরণ করেন এবং আরও তিন জন সদস্য গুরুতর আহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় তিনি নিজের জীবন উৎসর্গ করতে কোনও কুণ্ঠাবোধ করেননি। দেশ ও মাতৃকার জন্য তার এই ত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

এনসিপি জানায়, ৫ আগস্ট থেকে এ পর্যন্ত দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে একটি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কয়েকশ সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিহত হয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন ন্যাক্কারজনক হামলায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকার যদি অবিলম্বে জিরো টলারেন্স নীতিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।

/এমকে/এম/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে