মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৭

কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা চালিয়ে পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। মবকে গুরুতর ফৌজদারি অপরাধ উল্লেখ করেছে এনসিপি। সরকার মব থামাতে ব্যর্থ হচ্ছে হচ্ছে বলেও অভিযোগ দলটির।

শনিবার (১২ এপ্রিল) রাতে এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, ধর্ম অবমাননা কিংবা এ ধরনের সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি কর্তৃপক্ষ হচ্ছে আদালত। 'মব-সহিংসতা' করে যারা অগ্নিসংযোগ ও হত্যা করেছে, তারা একটি গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হামলার উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িতদের যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ‘মব-সহিংসতা’ স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ব্যতীত সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও রাজনৈতিক শক্তির ছত্রছায়া দেখা গেছে। সংবাদমাধ্যম মারফত জানা গেছে, শনিবার সকাল থেকেই হঠাৎ করে নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাকে কোরআন শরীফ নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে মাজারে হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় প্রত্যাশিত সতর্কতা অবলম্বন ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

এতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও 'প্রকৃত মব' থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষ 'মব' করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুইজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে। একদিকে সরকার 'মব কালচার' শেষ করার ঘোষণা দিয়ে সরকার-সমর্থিত 'মব'কে প্রশ্রয় দিচ্ছে, অন্যদিকে 'মব কালচার' পরিভাষাটিকে সরকারি দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, সরকার একের পর এক নিজ নির্বাচনি ইশতেহার ভঙ্গ করেই যাচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

/এমকে/এম/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি