স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২১

৩ দফা দাবি জানিয়ে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করার সময় লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে। জাতীয় নির্বাচনের পর বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের ক্ষমতায়ণের লক্ষ্যে দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। যা পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে মর্মে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও সরকার। 

“সে লক্ষ্যে বিগত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন স্থানীয় সরকার আইন ২০০৯-এ প্রদত্ত ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে। পরবর্তী সময়ে একই আইনের প্রদত্ত ক্ষমতাবলে বিগত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০-এ সংশোধনী এনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে গেজেট প্রকাশ করে। যা আসন্ন স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে বলে আমরা বিশ্বাস করি।” 

এতে ৩ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো— 

১. বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ মনে করে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য অনার্স, এবং মেম্বার পদপ্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাস বাধ্যতামূলক করা উচিত। 

২. এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ, বে-সরকারি চাকরির বিধিমালায় কোনও বিধিনিষেধ নেই। যদি এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি রাজনীতি করতে পারেন তাহলে স্থানীয় সরকার নির্বাচনে কেন তারা অংশগ্রহণ করতে পারবেন না?  

৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠ প্রশাসনকে সেভাবেই প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন, উপজেলা পৌরসভা এবং সিটি নির্বাচন করার আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। 

সংবাদ সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অধিকার আদায়ের সংগঠন গণঅধিকার পরিষদের প্রার্থীদের পক্ষে ভোট প্রদান করে স্থানীয় পর্যায়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সাকিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ, অরবিন্দু বেপারী, দফতর সম্পাদক মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিাস মিয়া,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য নিজাম উদ্দিন, মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
 ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা
‘স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এই বছর নাও হতে পারে’
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বশেষ খবর
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী