পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

সময় যত গড়াচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার নিয়ে ততই বাড়ছে কৌতূহল। ৪২-এর পথে পা রাখা এই মহাতারকা কি পর্তুগালের জার্সিতে শেষের পথে? বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন। এবার নিজেই তা স্বীকার করলেন রোনালদো। তবে এখনই অবসর নয়। তার কাছে অবসরের সময় আসবে সেদিনই, যেদিন মনে হবে জাতীয় দলের জন্য আর কিছুই করার নেই।

বৃহস্পতিবার লিসবনে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামবেন রোনালদো। ম্যাচটি হবে তার ক্যারিয়ারের ২৩৪তম আন্তর্জাতিক ম্যাচ। পর্তুগালের কোচ জেসুসও নিশ্চিত করেছেন, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকা শুরু থেকে খেলবেন।

রোনালদোর প্রথম ক্লাব স্পোর্টিংয়ের মাঠ জোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফলে অনেকের ধারণা, পর্তুগালের জার্সিতে এটিই হয়তো রোনালদোর শেষ ম্যাচ হতে পারে। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিজে তেমন কোনো ইঙ্গিত দেননি। বরং অবসরের জন্য নিজের শর্তটিই পরিষ্কার করেছেন এভাবে, ‘যেদিন মনে হবে, আমি এখানে আর কিছুই করছি না, সেদিনই শেষ করবো।’

এবারের বিশ্বকাপে ফুটবলের অনেক বড় তারকাই নিজেদের সেরা সময়ে আলো ছড়ালেও রোনালদোর বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। তার পারফরম্যান্সে বয়সের ছাপ পড়েছে বলেও আলোচনা হয়। ফলে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনাও সামনে আসে।

বিশ্বকাপের পর পর্তুগালকে বিদায় জানানোর কথা ভেবেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। আমি সবসময় আমার সিদ্ধান্ত, ভবিষ্যৎ, এমনকি বর্তমান নিয়েও ভাবি।’

তিনি আরও বলেছেন,‘আমি একজন চিন্তাশীল মানুষ। ভাবতে হয়, এ কারণেই এখন আমাকে এখানে দেখতে পাচ্ছেন। এর অর্থ হলো, আমি চালিয়ে যাবো।’

পর্তুগালের প্রেসিডেন্ট ও কোচের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন রোনালদো। সেই আলোচনার পরই জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি,‘আমি আমাদের প্রেসিডেন্ট ও কোচের সঙ্গে কথা বলেছি। আমি এখনও বিশ্বাস করি, জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার সামর্থ্য আমার আছে। আর যেদিন মনে হবে আমি এখানে আর কিছু করছি না, সেদিন শেষ করবো।’

আল নাসরে খেলা রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল ৯৭৯টি। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে মাত্র ২১ গোল দূরে তিনি।

তবে ১০০০ গোলের জন্য তিনি মরিয়া, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন। যদিও পর্তুগালের জার্সিতে সেই মাইলফলকে পৌঁছাতে পারলে সেটি তার জন্য বিশেষ কিছু হবে বলে জানিয়েছেন, ‘আমি জানি, তরুণরা কেন ক্রিস্টিয়ানোকে ভালোবাসে। কারণ তারা আমাকে উদাহরণ হিসেবে দেখে। আমি সেটাই করে যেতে চাই। অবসর নেওয়ার পরও... এমনকি ১০ বছর পরও।’

 

/এফআইআর/
সম্পর্কিত
এখনই অবসরে যাচ্ছেন না রোনালদো, ডাক পেলেন জাতীয় দলে
মৃত বন্ধুকে নিয়ে কটূক্তি, সৌদি সমর্থকের আজীবন নিষেধাজ্ঞা দাবি রোনালদোর
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
সর্বশেষ খবর
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
ফিফার কাছে জামালের গল্প: চার বুলেট থেকে আসিয়ান-বিশ্বকাপের স্বপ্ন
ফিফার কাছে জামালের গল্প: চার বুলেট থেকে আসিয়ান-বিশ্বকাপের স্বপ্ন
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী