ডিবিএল সিরামিকসের তৃতীয় প্রোডাকশন লাইনের উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মার্চ ২০২০, ১০:০০আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৫:৩৩

ডিবিএল সিরামিকসের তৃতীয় প্রোডাকশন লাইন উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক দেশের অন্যতম সেরা সিরামিক ব্র্যান্ড ডিবিএল সিরামিকস ২০১৭ সাল থেকে নান্দনিক ও প্রিমিয়াম মানের টাইলন উৎপাদন ও বাজারজাত করছে। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটির তৃতীয় প্রোডাকশন লাইন। এর মাধ্যমে প্রতিদিন ৩৫ হাজার বর্গমিটার টাইলস বাংলাদেশের বাজারে সরবরাহের সক্ষমতা অর্জন করলো ডিবিএল সিরামিকস।  

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রতিষ্ঠানটির বিজনেস কনফারেন্সে নতুন প্রোডাকশন লাইনের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের সিরামিক শিল্পের উন্নয়নে ডিবিএল সিরামিকসের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

তৃতীয় প্রোডাকশন লাইন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ডিবিএল সিরামিকসের সেরা বিজনেস পার্টনারদের পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্মেলনে। 

অনুষ্ঠানে আরও ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারমান আবদুল ওয়াহেদ, ডিবিএল গ্রুপের ভাইস-চেয়ারম্যান এম. এ. রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাদের, গণপূর্ত অধিদফতরের প্রধান স্থপতি এ এস এম আমিনুর রহমান, ডিবিএল সিরামিকস লিমিটেডের ডিজিএম-প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস এম আবু হাসিব রন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের