বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজের দ্বিতীয় মেন্টরিং সেশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মার্চ ২০২০, ২২:৪৩আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:৪৪

স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ বাংলাদেশের দ্বিতীয় মেন্টরিং সেশনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ বাংলাদেশের দ্বিতীয় মেন্টরিং পর্ব অনুষ্ঠিত হলো ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে। এতে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ের প্রতিযোগীরাই। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলা ট্রিবিউন।

এবারের মেন্টর ছিলেন অ্যাকশন ফর সাস্টেইনেবল গ্রিন ডেভেলপমেন্টের চেয়ারম্যান মাহারাম ডাকুয়া। আলোচনার বিষয়বস্তু ছিল প্রতিযোগীদের সম্ভাব্য প্রজেক্ট এবং অন্যান্য। প্রতিযোগীরা পর্যায়ক্রমে পৃথকভাবে মেন্টরের সঙ্গে নিজেদের প্রজেক্ট নিয়ে কথা বলার সুযোগ পান।

মেন্টরের প্রতিক্রিয়া অনুযায়ী প্রজেক্টের বিভিন্ন বিষয়বস্তু পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে তারা নিজেদের প্রজেক্ট চূড়ান্তভাবে জমা দেবেন। এছাড়া মেন্টরের কাছ থেকে প্রজেক্ট সম্পর্কিত যেকোনও উপদেশ গ্রহণ করেছেন প্রতিযোগীরা।

সাধারণত চূড়ান্ত পর্বের আগে তিনটি মেন্টরিং সেশনের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণকারীরা সঠিক ও নির্ভুলভাবে প্রজেক্ট পরিচালনা করতে পারে।

এ নিয়ে ষষ্ঠবারের মতো হাউজ অব ভলান্টিয়ারস বাংলাদেশ এবং ওয়াটার এইড বাংলাদেশ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের আসরে ১২টি বিদ্যালয়ের ১৩টি দল অংশগ্রহণ করেছে।

এ আয়োজনের সম্ভাব্য চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এপ্রিলে। এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানার ওয়েবসাইট হলো www.sjwpbd.org।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম