প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ম্যাক্স গ্রুপের তিন কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মে ২০২০, ২৩:২৫আপডেট : ১০ মে ২০২০, ২৩:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, (ডানে) ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও পরিচালক করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও ত্রাণ তহবিলে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। এ সময় ছিলেন ম্যাক্স গ্রুপের পরিচালক কানিজ ফাতেমা। 

ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে কঠিন সময় পার করছে সারাবিশ্ব। বাংলাদেশও আক্রান্ত হয়েছে কোভিড-১৯ রোগের ভয়াল থাবায়। দেশের এই সংকটময় সময়ে সবাইকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব জাতীয় দুর্যোগ মোকাবিলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা দেশের দুস্থ ও অসহায় মানুষের পাশাপাশি আমাদের গ্রুপে কর্মরত বিদেশিদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি। আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃ্ত্বে অচিরেই দেশবাসী এই মহামারি থেকে মুক্ত হতে পারবে।’

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জানান, তিন কোটি টাকা অনুদানের মহতি এই উদ্যোগে তার প্রতিষ্ঠানের সব কর্মকর্তার সহায়তা রয়েছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম