আইইউবি’র স্কুল অব বিজনেসের নতুন ডিন অধ্যাপক মেহেরুন

প্রেস রিলিজ
২৮ জুন ২০২১, ০৯:০৮আপডেট : ২৮ জুন ২০২১, ০৯:০৮

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ (এসবিই)-এর ডিন হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মেহেরুন আহমেদ।

বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মেহেরুন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে অর্থনীতিতে পিএইচডি ও এমএ সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন।

আইইউবি-তে যোগদানের আগে তিনি ২০১০ সাল থেকে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে (এইউডব্লিউ) অধ্যাপনা করেছেন। তারও আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার কার্লটন কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকতা ছাড়াও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইনস্টিটিউট অব মাইক্রোফিনান্সের মতো বহু জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাতেও তিনি কাজ করেছেন। বিশ্বের অনেক জার্নালে তার প্রকাশনা রয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি গবেষণা উপস্থাপন করেছেন।

/ইউএস/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
হাজারীবাগে স্বামীর সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম