আরডি-এর নতুন ব্র্যান্ড ‘অরা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮

রংপুর ডেইরি (আরডি) অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের নতুন পণ্য ও ‘অরা’ নামে নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে  জমকালো ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কিছু পণ্য ও নতুন ওই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক এম এ কবির বলেন, ‘২০০৭ সালে যাত্রা শুরু করে আরডি মিল্ক জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা আমদের নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি দুধ সংগ্রহ করে থাকি। কাঁচামালের সহজ প্রাপ্যতার জন্য আমরা রংপুরে কারখানা স্থাপন করেছি। এর মাধ্যমে আমরা গ্রামের প্রান্তিক লেভেলে অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছি। আমরা একটি নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু করতে যাচ্ছি। 

আরডি এর যে নতুন পণ্যগুলো বাজারে এসেছে সেগুলো হলো- আরডি ইউএইচটি কফি মিল্ক, আরডি ইউএইচটি বানানা মিল্ক, আরডি ম্যাংগো ফ্রুট ড্রিংকস, আরডি অরেঞ্জ ফ্রুট ড্রিংকস, আরডি লিচি ফ্রুট ড্রিংকস, আরডি কার্বোনেটেড বেভারেজ। অন্যদিকে নতুন ব্র্যান্ড ‘অরা’ যে পণ্যগুলো বাজারে এনেছে তা হলো- অরা ইউএইচটি ফ্রেশ মিল্ক, অরা ইউএইচটি ম্যাংগো মিল্ক, অরা ইউএইচ টি চকোলেট মিল্ক, অরা ইউএইচ টি বানানা মিল্ক, অরা ইউএইচটি স্ট্রবেরি মিল্ক, অরা ইউএইচটি কফি মিল্ক, অরা ম্যাংগো ফ্রুট ড্রিংকস, অরা অরেঞ্জ ফ্রুট ড্রিংকস, অরা লিচি ফ্রুট ড্রিংকস।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম