২ বছরের কম সময়ে দেশের সেরা বিটুবি ই-কমার্স ‘মোকাম’ 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২০:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৪৮

প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডে দেশের সেরা বিটুবি ই-কমার্স প্লাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘মোকাম’। ২০১৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর দু বছরেরও কম সময়ে এমন অভাবনীয় সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। ‘মোকাম’ দেশীয় প্রযুক্তি-ভিত্তিক স্টার্ট-আপ শপআপের একটি উদ্যোগ। মোকাম দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৫ লাখ মুদি দোকানিদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালকের আসনে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

এত কম সময়ে এমন সাফল্য অর্জন সম্পর্কে মোকামের চিফ অফ স্টাফ জিয়াউল হক বলেন, শুরু থেকেই আমরা রিটেইলারদের সেরা সেবাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সব পণ্য ঠিক দামে সহজেই মোকামে নিশ্চিত করতে পেরেছি বলেই আমাদের উপর আস্থা রেখেছেন দেশের লাখো রিটেইলার।

সম্প্রতি মোকামের মূল প্রতিষ্ঠান শপআপ ৬৪০ কোটি টাকার ‘সিরিজ বি’ বিনিয়োগ পায় যা দক্ষিণ এশিয়ায় বিটুবি কমার্স ব্যবসায় এযাবৎকালের সর্ববৃহৎ বিনিয়োগ। এর আগে ২০২০ সালের অক্টোবরে ১৯০ কোটি টাকার ‘সিরিজ এ’ বিনিয়োগ পেয়েছিল শপআপ। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম