গুলশানে অনুষ্ঠিত হলো ‘‍‍তৈরি পোশাক শিল্পে নারীরা‍‌’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ২২:০১ আপডেট : ০৯ মার্চ ২০২২, ২২:১৬

দেশের তৈরি পোশাক শিল্প খাত এগিয়েছে নারীদের হাত ধরেই। এই সত্যকে স্বীকার করে গত ৮ মার্চ নারী দিবসে গুলশানের সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘সেলিব্রেটিং উইমেন্স ডে, উইথ উইমেন ইন অ্যাপারেল’ অনুষ্ঠানটি।

এনটুএন সোসিং, আনজুমান গ্রুপ এবং অ্যাপারেল রিসোর্স বিডি যৌথভাবে আয়োজন করে এ অনুষ্ঠান। বাংলাদেশ গার্মেন্টস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিজিইএ)-এর ৫০ জনেরও বেশি সদস্য এ আয়োজনে অংশগ্রহণ করেন।

জায়ান্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক শারমিন হাসান তিথি প্রধান অতিথি এবং সেপাল গ্রুপের পরিচালক তানিয়া এ. মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া এনটুএন সোসিং লি.-এর চেয়ারম্যান সাগুফতা নেওয়াজ, অ্যাপারেল রিসোর্স বিডি-এর ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মৎ ইসরাত জাহান, আনজুমান গ্রুপের চেয়ারম্যান মো. মাসুদ ইকবাল, মার্কস এন্ড স্পেনসার-এর হেড অব কান্ট্রি সপ্না ভৌমিক, ফিফথ অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং-এর ব্যবস্থাপনা পরিচালক রেহনুমা চৌধুরী, ইনফিনিটি সলিউশন-এর ব্যবস্থাপনা পরিচালক ঝুমানা সিদ্দিকা, ক্লথস আর ইউএস-এর ব্যবস্থাপনা পরিচালক কিয়োসিয়ান থে ডলি, পেট্রিয়াট গ্রুপ-এর পরিচালক সুরাইয়া ইকবাল এবং নাসা হাইটেক স্টাইল-এর পরিচালক নাবিলা আরিয়া আমন্ত্রিত ছিলেন।

বক্তারা বলেন তৈরি পোশাক শিল্প খাতে ৪৫ লাখ লোক কাজ করছে। তার মধ্যে ৮০ শতাংশই নারী। নারীদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে এ শিল্প। দেশের উন্নয়নে এই অবদান অনেক বেশি আলোকিত। পরিশ্রম করার মানসিকতা, কাজের দক্ষতা, যোগাযোগ আত্মবিশ্বাস এই খাতের নারীদের আরও এগিয়ে নেবে বলে বক্তারা মনে করেন।

বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিটিক্স (বিবিএস)-এর সমীক্ষায় দেখা গেছে ৭,৭৫০টি গার্মেন্টসের ব্যবস্থাপনা ও প্রসাশনিক পদে ১ লাখ ৩১ হাজার সদস্য রয়েছেন। তার মধ্যে ১৫,২৫৯টি পদে রয়েছেন নারীরা। যা সংখ্যায় এখনও অপ্রতুল। এ খাতের দায়িত্বশীল পদে যাতে নারীরা এগিয়ে আসতে পারেন, সেই সহায়তার কথাও বলা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের অয়োজন ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহেলী আজিজ মৌ এবং সারাহ ফারহানা।

/এফএ/
সম্পর্কিত
দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর প্রতিশ্রুতি এলপিপির
‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বশেষ খবর
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, তারপর কী হবে? 
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, তারপর কী হবে? 
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় যে কোনও দিন
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় যে কোনও দিন
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি