স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ২০:০৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:০৭

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ‘গল্প, ছবি ও গ্রন্থনায় ’৭১’ শিরোনামে আলোচনা সভা ও দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

রবিবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লবিতে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইউল্যাব লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবির ও বীর মুক্তিযোদ্ধা লিনু হক।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এতে স্বাগত বক্তব্য রাখেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী

রোকেয়া কবির তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘নারী মুক্তিযোদ্ধা বলে কিছু নেই, নারী-পুরুষ সবাই মুক্তিযোদ্ধা। বীরের সমার্থক অর্থে নারী মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনা বলা শুরু হলেও পরে বীরাঙ্গনা বলতে শুধু মুক্তিযুদ্ধকালীন নির্যাতিত নারীদের বোঝানো শুরু হয়। এভাবে আমরা নিজেরাই নিজেদের অসম্মানিত করেছি। এই মানসিকতার পরিবর্তন জরুরি।’

লিনু হক বলেন, ‘আমরা স্বাধীন হলেও যে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সে বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যে পরিবর্তন চাই, সেটা আগে নিজের মধ্যে ধারণ করতে হবে। নিজেকে পরিবর্তন করতে পারলেই কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন সম্ভব হবে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। অন্যদের মধ্যে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনরা, বিভাগীয় প্রধানরা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল ১৯৭১ ইতিহাস ক্লাব ও ইউল্যাব সংস্কৃতি সংসদ।

/আরকে/এফএ/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের