ফুডপ্যান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাউ-পাউ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মে ২০২২, ২১:৪৩আপডেট : ১৭ মে ২০২২, ২১:৪৩

বাংলাদেশের গ্রাহকদের জন্য ব্র্যান্ডের নতুন প্রতিনিধি হিসেবে ‘পাউ-পাউ’ নামের প্যান্ডা নিয়ে এসেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ভিন্নধর্মী এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘পাউ-পাউ’ উচ্ছ্বাস ও প্রাণ প্রাচুর্যে ভরপুর এক প্যান্ডা।

প্রাণবন্ত চরিত্রের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর গ্রাহকদের প্রতি ফুডপ্যান্ডার উদ্দীপনা ও আবেগপূর্ণ তৎপরতাকে তুলে ধরবে। স্বনির্ভরতা, পরিবেশের প্রতি যত্নশীল হওয়া এবং উচ্ছ্বাস নিয়ে বেঁচে থাকার মতো বিষয়গুলোকে সামনে এনে ফুডপ্যান্ডার ব্র্যান্ড ইমেজ নির্মাণে নতুন দিক উন্মোচনেও সহায়তা করবে পাউ-পাউ।

পাউ-পাউয়ের মাধ্যমে ফুডপ্যান্ডা অ্যাপ গ্রাহকদের আরও  উন্নত অভিজ্ঞতা প্রদান করবে এবং এটি ব্র্যান্ডটিকে গ্রাহকদের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হতে সাহায্য করবে।

পাউ-পাউ তিন ‘ই’ প্রচার করবে – এমপাওয়ারমেন্ট তথা ক্ষমতায়ন, এনভায়রনমেন্ট বা পরিবেশ এবং এনথুজিয়াজম তথা উৎসাহ।

ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেক বলেন, ‘পাউ-পাউ ভিন্নধর্মী এক প্যান্ডা, যার চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের ব্র্যান্ডের চেতনাকে ফুটিয়ে তোলে। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আমরা একেবারে নতুন ও মজার এমন একটি ব্যক্তিত্ব আনতে চেয়েছিলাম যা গ্রাহকদের মাঝে ভালোবাসা, উদ্দীপনা ও উৎসাহ তৈরি করবে। পাউ-পাউ-এর হাসিখুশি এবং বিচিত্র ব্যক্তিত্ব গ্রাহকদের সাথে ফুডপ্যান্ডার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে আমাদের সকল চ্যানেলে পাউ-পাউকে উন্মোচন করবো। এই নতুন বন্ধুর সাথে ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে গ্রাহকদের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হবে এমনটাই আমাদের প্রত্যাশা।’

অ্যাপ ও ওয়েবসাইট থেকে শুরু করে সকল ডিজিটাল ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এবং ফুডপ্যান্ডার সকল ইন্টারফেসে ধারাবাহিকভাবে পাউ-পাউকে দেখা যাবে।

ফুডপ্যান্ডার পূর্ববর্তী ব্র্যান্ড রিফ্রেশের অংশ হিসেবে পাউ-পাউকে উন্মোচন করা হয়েছে।

সূত্র: বিজ্ঞপ্তি

/এফএ/
সম্পর্কিত
পান্ডামার্টকে চার লাখ টাকা জরিমানা
ক্ষতিপূরণ চেয়ে ফুডপান্ডাকে আইনি নোটিশ
৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুডপান্ডাকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম