ডেলিভারিম্যানদের প্রশিক্ষণ দিলো দারাজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০২

‘রাইডার গ্র্যাজুয়েশন’ প্রোগ্রামের আওতায় ডেলিভারিম্যানদের প্রশিক্ষণ দিলো দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ ‘হাসিমুখ সমাজ কল্যাণ’ সংস্থার সহযোগিতায় এই ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেখানে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের খাপ খাইয়ে নিতে রাইডারদের কম্পিউটার দক্ষতার পাশাপাশি বিভিন্ন আচরণগত ও পারিপার্শ্বিক শিক্ষা দেওয়া হয়।

সেশনটি পরিচালনা করেন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি নুসরাত আক্তার এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, ‘বর্তমান বিশ্বে ই-কমার্স হলো ভবিষ্যৎ উপযোগী ব্যবসা মাধ্যম। এখানে ডেলিভারি একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের যেসব রাইডার আছেন তাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন রকম ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। সঠিক সময়ে পণ্য ডেলিভারি যেমন আমাদের প্রধান উদ্দ্যেশ্য তেমনই দক্ষতা বাড়াতে রাইডারদের প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ দিতেও আমরা কাজ করে থাকি।’

তিনি বলেন, ‘রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আমাদের ডেলিভারিম্যানদের কম্পিউটার এবং আচরণগত দক্ষতা আরও উন্নত করার আরেকটি প্রচেষ্টা। কম্পিউটার দক্ষতা ছাড়াও আমরা রাইডারদের যেকোনও পণ্য সরবরাহের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। কাস্টমারদের সঙ্গে কীভাবে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে, তাদের সঙ্গে আচরণ কেমন হবে– এসব বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি।’

/আরকে/
সম্পর্কিত
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
দারাজে ৬.৬ বিগ ঈদ সেল শুরু
ফ্রি ডেলিভারি ও সঞ্চয়ের সুবিধা নিয়ে শুরু হলো ‘দারাজ ৬.৬ বিগ ঈদ সেল’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম