‘যতটুকু দরকার ততটুকু পণ্য’ কেনার সুবিধা নিশ্চিত করেছে মীনাবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৬:১৪আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:৩৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। এতে সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ছোট থেকে বড় সব পরিবারে প্রতিদিনের সুষম খাদ্যের চাহিদা পূরণ করা এখন যেন একটি বড় চ্যালেঞ্জ। বাজার করার এই কঠিন চ্যালেঞ্জ সহজ করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ সুপার মার্কেট মীনাবাজার। সুলভমূল্যে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ‘যতটুকু দরকার ততটুকু’ কেনার সুবিধা নিশ্চিত করেছে এই সুপার শপ ব্র্যান্ড।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের এই সুপার মার্কেটে প্রয়োজনীয় কাঁচাবাজার পণ্য কেনা যাবে চাহিদা অনুযায়ী যেকোনও অনুপাতে। সব রকমের মাছ-মাংস, ফল, শাকসবজিসহ খোলা চাল-ডাল চাহিদা অনুযায়ী কিনতে পারবেন গ্রহকরা। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক আপেল-কমলা থেকে শুরু করে যেকোনও ওজনের মাছ-মাংস নিতে পারবেন পছন্দের টুকরাসহ।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে লভ্যাংশ কমিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং সব আউটলেট থেকে গ্রাহকদের জন্য এই অফার সুনিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এছাড়া ছুটির দিনে বিভিন্ন অফার থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যাবে আরও কম দামে। যেমন- নির্দিষ্ট কিছু দিনে ‘সুপার টুয়েসডে’ ও ‘বাম্পার আওয়ার’-এর মতো অফার নিশ্চিত করছে সর্বোচ্চ সেবা।       

এ প্রসঙ্গে মীনাবাজারের সম্প্রসারণ ও ব্র্যান্ড বিভাগীয় প্রধান আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘বিশ্বের যেকোনও সুপার মার্কেটে পরিমাণ মতো পণ্য কেনার সুবিধা রয়েছে। জেমকন গ্রুপ মীনাবাজার প্রতিষ্ঠাই করেছিল বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক সুবিধা দিতে। শুরু থেকেই প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো বাজার করার ব্যবস্থা মীনাবাজারে ছিল।’    

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে ২০টিরও বেশি আউটলেটের পাশাপাশি অনলাইন এবং ফোন কলের মাধ্যমে নিরবিচ্ছন্ন গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে মীনাবাজার।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম