প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ১৬:৪৫আপডেট : ১৩ মে ২০২৫, ১৬:৪৫

ডোপ টেস্টে পজিটিভি হওয়ায় নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন কাগিসো রাবাদা। সেই শাস্তি কাটানো পেসারকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।   

এই বছরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে বিনোদনমূলক মাদক নেওয়ার অপরাধে আইপিএলে একমাসের জন্য সাইডলাইনে ছিলেন তিনি। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা লড়াইয়ে পেস আক্রমণে নেতৃত্বে থাকবেন। তার সঙ্গে রয়েছেন মার্কো ইয়ানসেন, করবিন বশ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি ও ড্যান প্যাটারসন।  স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন কেশব মহারাজ ও সেনুরান মুথুস্যামি। 

ব্যাটারদের তালিকায় রয়েছেন অধিনায়ক তেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন,ত্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহ্যাম। দলের বিশেষজ্ঞ উইকটকিপার হচ্ছেন কাইল ভেরেইন। 

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান দখল করেই ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে ৩-৬ জুন তারা জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের ওয়ার্ম ম্যাচ খেলবে। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী