বাংলাদেশ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ শিক্ষাকার্যক্রম উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৬:০৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:০৯

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষাকার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে মোহাম্মদপুরের আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রায় দুই একর জমির ওপর নির্মিত এ ক্যাম্পাসে ২০১৫ সাল থেকে আংশিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, সুপ্রশস্ত অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, বিশাল খেলার মাঠসহ সব ধরণের সুযোগ-সুবিধা বিদ্যামান রয়েছে স্থায়ী ক্যাম্পাসে।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার বলেন, ‘যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্থায়ী ক্যাম্পাস বা অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিরলস পরিশ্রম করে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে সক্ষম হয়েছি। বর্তমানে সম্পূর্ণ শিক্ষাকার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের ফলে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী শিক্ষার সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম