ইউল্যাবে ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

প্রেস রিলিজ
০৫ জুন ২০২৩, ১৮:৫৫ আপডেট : ১০ জুন ২০২৩, ১৭:১১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে ঢাকা ফ্লো নিবেদিত ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যালের প্রথম পর্ব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হলে ছিল এ আয়োজন। সোমবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল মানসিক, শারীরিক ও আত্মিক স্বাস্থ্য। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দুইশ’ শিক্ষার্থী। এই ফেস্টিভ্যালের পরবর্তী পর্বগুলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আয়োজনটিতে ডায়াবেটিস ও হৃদরোগ রোগ নিয়ন্ত্রণে ধ্যান ও ইয়োগার প্রয়োজনীয়তা প্রসঙ্গে বক্তব্য রাখেন।

ঢাকা ফ্লো’র ইয়োগা প্রশিক্ষক ও সহপ্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, ‘সুস্থতাকে সামগ্রিকভাবে আত্মস্থ করতে হবে। সুস্থ জীবনযাপনের পরিবেশ তৈরি করতে হলে আমাদের একত্রে কাজ করতে হবে।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজসভায় শি জিনপিং
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজসভায় শি জিনপিং
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
নতুন ফার্নিচার না কিনেই বদলে ফেলুন ঘরের সাজ
নতুন ফার্নিচার না কিনেই বদলে ফেলুন ঘরের সাজ
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব: মাহদী আমিন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না