দারাজকে সঙ্গে নিয়ে শাকিলের ‘দ্য গ্রেট হিমালয়া ট্রেইল’ জয়

প্রেস রিলিজ
২২ জুলাই ২০২৩, ২০:০১আপডেট : ২২ জুলাই ২০২৩, ২০:০৪

ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি হিসেবে দ্য গ্রেট হিমালয়া ট্রেইল পাড়ি দিয়েছেন ইকরামুল হাসান শাকিল। গত ৯ জুলাই কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে পৌঁছে ৩৩তম ব্যক্তি হিসেবে এই অসামান্য অর্জন করেন তিনি। শনিবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের আগস্টে যাত্রা শুরু করেন শাকিল। তিনি ৯৬ দিনের বেশি পায়ে হেঁটে ভূমিধস পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে অতিক্রম করেছেন এক হাজার ৭০০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্য গ্রেট হিমালয়া ট্রেইল। সঙ্গে জয় করেছেন ২৯টি দুর্গম উঁচু পথ, যার মধ্যে ১৪টি ছিল পাঁচ হাজার মিটারের বেশি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শাকিলের এই স্বপ্নপূরণে শুরু থেকেই পৃষ্ঠপোষক ছিল দারাজ বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে ধরতে দারাজ প্রথমেই শাকিলের এই প্রয়াসে একাত্মতা ঘোষণা করে।

এ বিষয়ে দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, ‘বাঙালি জাতি আজ শাকিলের বিজয়ে উল্লসিত। এই উল্লাসের বীজ বপনে সহায়তা করে গর্বিত দারাজ।’

/আরকে/
সম্পর্কিত
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
দারাজে ৬.৬ বিগ ঈদ সেল শুরু
ফ্রি ডেলিভারি ও সঞ্চয়ের সুবিধা নিয়ে শুরু হলো ‘দারাজ ৬.৬ বিগ ঈদ সেল’
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ