ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যান ৬’

প্রেস রিলিজ
০৪ আগস্ট ২০২৩, ১৯:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৯:৫২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যান৬’। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে আগামী ৫ এবং ৬ আগস্ট সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্যাফোডিল স্মার্ট সিটিতে।

গবেষণাভিত্তক কাজকে সামনে রেখে ২০১৮ সালে এই সম্মেলনের উদ্ভাবন করেন মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশনের প্রফেসর ড. অম্বোরীশ সাক্সেনা। সম্মেলনের মূল বিষয়বস্তু হিসেবে থাকছে গণমাধ্যম এবং যোগাযোগ, এজেন্ডা নির্ধারণে গণমাধ্যমের ভূমিকা, প্রযুক্তিগত অগ্রগতি, পেইড নিউজ, ফেক নিউজ, মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট-চেকিং ইত্যাদি।

সম্মেলনে সম্মানিত অতিথিদের মধ্যে থাকবেন, ভারতের মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অব জেএমসির ভাইস চ্যান্সেলর ড. কুমার গোবিন্দ সুরেশ, ফরিদাবাদ এমআরআইআইআরএস-এর অধ্যাপক এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের ডিন ড. মৈথিলি গাঞ্জু, দিল্লি মেট্রোপলিটন এডুকেশন-এর মিডিয়া স্কুলের অধ্যাপক ড. অম্বরীশ সাক্সেনা, ড. সুস্মিতা বালা ও আশিস চ্যাটার্জি। এছাড়াও এই সেক্টরে ভারতের অন্যান্য বিশিষ্ট গবেষক এবং পেশাদার ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত থাকবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মেলনে উপস্থিত থাকবেন সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং অধ্যাপক গোলাম রহমান প্রমুখ।

সম্মেলনের প্রথম দিনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি থাকছে একটি কারিগরি অধিবেশন, যেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই  সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। গবেষণা পদ্ধতির ওপর শিক্ষার্থীদের জন্যে একটি মাস্টার ক্লাসের আয়োজনও করা হয়েছে। অধিবেশন শেষে অতিথিরা ক্যাম্পাস ঘুরে দেখবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে, দক্ষিণ এশীয় দৃষ্টিকোণ থেকে গবেষণার পাশাপাশি অন্যান্য কার্যক্রমের উপর একটি তথ্যবহুল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

আয়োজকরা বলছেন, গবেষক, শিক্ষাবিদ এবং ভবিষ্যতে গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ, অন্তর্দৃষ্টি বিনিময় এবং গবেষণা সম্পর্কে উদ্ভাবনী ধারণাগুলি অন্বেষণে আইক্যান৬ সম্মেলন একটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

/ইউএস/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত