ইউল্যাবে গবেষণার আন্তর্জাতিকীকরণ বিষয়ক কর্মশালা

প্রেস রিলিজ
২৪ আগস্ট ২০২৩, ১৭:২৪আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৭:২৪

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) গবেষণার আন্তর্জাতিকীকরণ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগস্ট ইউল্যাবের অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ এ আয়োজন করে। ইউল্যাবের বিভিন্ন অনুষদের নবীন শিক্ষক ও গবেষকরা এতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূচনা বক্তব্যে ফ্যাকাল্টি রিসার্চ অফিসের পরিচালক প্রফেসর সুমন রহমান গবেষণার অর্থায়ন, বৈশ্বিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোকপাত করেন। মূল বক্তব্যে মানসম্মত অ্যাকাডেমিক প্রকাশনার খুঁটিনাটি, ভালো মানের জার্নাল খুঁজে পাওয়া এবং সেখানে নিজের গবেষণাটি প্রকাশের উপায় নিয়ে আলোচনা করেন ইউল্যাবের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. নাফিস মনসুর।

নিজের গবেষণা-যাত্রা নিয়ে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন মিডিয়া ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম। অংশগ্রহণকারী শিক্ষক-গবেষকদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের