ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিটেন্স উৎসবের প্রথম ৫ বিজয়ীর নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২৩:২৩আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২৩:২৩

ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবে ইনস্ট্যান্ট ক্যাশের সৌজন্যে প্রথম পাঁচ জন ওয়াশিং মেশিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন- যথাক্রমে ব্যাংকের ভৈরব শাখার গ্রাহক জামাল মিয়া, কিশোরগঞ্জ শাখার গ্রাহক সাইয়্যাদা নৌরিন ইসলাম চিত্রা, ব্রাক্ষণবাড়িয়া শাখার গ্রাহক ফাতেমা আক্তার ও গীতা রানী এবং যশোরের ঝিকরগাছা শাখার গ্রাহক মোছা. সুমী খাতুন।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ইনস্ট্যান্ট ক্যাশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলামের উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তারা বিজয়ী হন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশনপ্রধান মুহাম্মদ মাসউদ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনপ্রধান নজরুল ইসলাম, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এবং ইনস্ট্যান্ট ক্যাশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফারহানা ইসলাম খান উপস্থিত ছিলেন।

আগামী ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে ইনস্ট্যান্ট ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং কার্যদিবসে ১ জন গ্রাহক ওয়াশিং মেশিন জিতে নিতে পারবেন। এছাড়া মেগা অফারে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট ও সায়মন বিচ রিসোর্টে ৩ দিন ২ রাত অবকাশ যাপনের সুযোগ ।

/এমএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম