মীনাবাজারে ‘তোলপাড় অফার’ ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০২৩, ১৩:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৪:১৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ‘তোলপাড় অফার’ ক্যাম্পেইন পরিচালনা করছে সুপারসপ ব্র্যান্ড মীনাবাজার। এর মাধ্যমে ক্রেতাদের জন্য কিছু সাশ্রয়ী অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতাদের মাংস, দুগ্ধজাত খাবার, ডিম ও অন্যান্য গৃহস্থালীর প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে মীনাবাজার সাশ্রয়ী মূল্য নিশ্চিত করেছে। তাছাড়াও শিশুদের টিফিনের প্রয়োজনে স্বাস্থ্যকর নাস্তার দারুণ সব অফার নিয়ে এসেছে মীনাবাজার। 

মীনাবাজারে চলছে পুষ্টি তেলে কম মূল্যের অফার। সীমিত সময়ের জন্য ক্রেতারা ৭৫৭ টাকায় পুষ্টি তেল উপভোগ করতে পারবেন। এছাড়াও মীনাবাজার বর্তমানে বাজার সেরা দামে গরুর মাংস দিচ্ছে, যা প্রতি কেজি ৭৪০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৯৫ টাকা, ইলিশ মাছ প্রতি পিস ৮৯৯ টাকা , চাল প্রতি কেজি ৬৯ এবং মসুর ডাল প্রতি কেজি ১৩০ টাকা, মার্ক্স দুধের মূল্য ৩৯৭ টাকা, ডিম ডজন প্রতি ১৪৪ টাকা, লবণ প্রতি কেজি ৩৩ টাকা, যা বর্তমান কাঁচাবাজারের দামের থেকেও কম দামে পাচ্ছেন গ্রাহকরা। তাছাড়াও স্ন্যাক্স আইটেমগুলোতে একটি কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাচ্ছে।                 

মীনাবাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইনের সিওও আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘বিগত ২১ বছর ধরে মীনাবাজার তার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের পণ্য এবং পরিষেবা সরবরাহ করে আসছে। পরবর্তী সময়েও এর ব্যতিক্রম হবে না। উচ্চমূল্যের বাজারে ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে তাদের মাসিক বাজার উপভোগ করতে পারেন মীনাবাজার সেই গুণগত মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ।’

এছাড়াও ক্রেতারা এখন ঘরে বসেও meenabazaronline.com এর মাধ্যমে এসব অফারের পণ্য একই দামে উপভোগ করতে পারবেন। 

/আরকে/
সম্পর্কিত
চন্দ্রিমা হাউজিংয়ে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
মিরপুর ৬০ ফিট রোডে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
মীনা বাজার এখন মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম