২৫ হাজারের বেশি মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছে স্কয়ার টয়লেট্রিজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ১৬:২৪আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৭:০১

মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। শুধু শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। তাই, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর কেয়ারলাইন নম্বর (০৮০০০৮৮৮০০০) চালু রয়েছে।

কাউন্সেলিং সাইকোলজিস্ট ডা. মেহতাব খানমের তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ মনোবিদ ও চিকিৎসক কাজ করছেন এতে। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত কেয়ারলাইন নম্বরের মাধ্যমে ২৫ হাজারের বেশি মানুষ সরাসরি ও অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-২০১৯ এর তথ্য অনুযায়ী, আমাদের দেশে প্রাপ্তবয়স্ক (১৮ বছরের বেশি) মানুষের মধ্যে ১৮% এর বেশি কোনও না কোনও মানসিক রোগে আক্রান্ত। ১২.৬% কিশোর-কিশোরীর (৭-১৭ বয়সী) মধ্যে মানসিক রোগ শনাক্ত হয়েছে। দেশে এদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাব রয়েছে। তাছাড়া মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতাও তেমন নেই। মানসিক রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে, তাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা নিতে, স্কয়ার টয়লেট্রিজ শুরু থেকেই কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর মানসিক স্বাস্থ্যকে সর্বজনীন মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে। স্কয়ার টয়লেট্রিজ আরও আগে থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে মানসিক স্বাস্থ্য-সমস্যা সঠিক সময়ে চিহ্নিত করা গেলে যেকোনও মানসিক সমস্যা নিরাময় করা সম্ভব। আর এ লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে দীর্ঘ ৬ বছর ধরে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর কেয়ারলাইন নম্বরে (০৮০০০৮৮৮০০০) ফোন করে যে কেউ মানসিক, শারীরিক এবং সামাজিকসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। নম্বরটি টোল ফ্রি। ফোন করতে কোনও ধরনের টাকা লাগে না। তাছাড়া সেবাগ্রহীতাদের সব রকমের তথ্য গোপন রাখা হয়। আপনি বা আপনার পরিবারের যে কারো মানসিক সমস্যায় পরামর্শ পেতে ফোন করুন।

/আরআইজে/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের