দিনাজপুরে আন্তর্জাতিক সম্মেলনে ইউল্যাব শিক্ষকদের অংশগ্রহণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১৫:০৯আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৩৪

শত সহস্র বছর ধরে বৈচিত্র্যময় সভ্যতা ও সংস্কৃতির আবাসস্থল ঐতিহাসিক দিনাজপুর জেলায় দুই শতাধিক শিক্ষক ও গবেষকদের নিয়ে ১০-১১ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি ফর দ্য স্টাডি অফ কালচার অ্যান্ড রিলিজিয়ন্সের (বিএসএসসিআর) তৃতীয় আন্তর্জাতিক সন্মেলন।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য-বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণ বিষয়ে দেশি-বিদেশি ৮০ গবেষক মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগ, বাংলা বিভাগ ও প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে মোট ১০ গবেষক প্রত্নতত্ত্ব, জাতিতত্ত্ব, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, ভাষা, সাহিত্য, স্বাস্থ্য, চিকিৎসা, দর্শন, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

পাশাপাশি তারা দিনাজপুর মহারাজার প্রাসাদ ও মন্দিরের ধ্বংসাবশেষ, রামসাগর, দিনাজপুর মিউজিয়াম, কান্তনগর জাদুঘর, কান্তজীউ মন্দির, নয়াবাদ মসজিদ প্রত্নস্থল ও নিদর্শনসমূহ পরিদর্শন করেন।

ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ও প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শাহনাজ হুসনে জাহান বলেন, বিশ্ব সভ্যতার উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠা, বিশ্বের গবেষক ও শিক্ষকদের মধ্যে টেকসই সম্পর্ক সৃষ্টি, গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, বিশ্বের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং ২১ শতকের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন প্রভৃতি ক্ষেত্রে দিনাজপুরে অনুষ্ঠিত বিএসএসসিআর-এর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব অপরিসীম।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম