‘অনুপ্রেরণাদায়ীদের’ নিয়ে গ্রামীণফোনের নতুন শো ‘লুমিয়ের’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৯

নিজেদের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের অভিজ্ঞতার মানকে আরও উন্নত করার লক্ষ্যে গত বছর কার্যক্রম শুরু করে গ্রামীণফোনের ক্লাব ‘লুমিয়ের’। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, মানসম্পন্ন সেবা ও উদ্ভাবনের সর্বোচ্চ মান নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের জন্য চমৎকার সব মুহূর্ত ও স্মরণীয় স্মৃতি তৈরি করে লুমিয়ের। এর ধারাবাহিকতায়, গ্রামীণফোনের এ যাবৎ সাফল্যের অগ্রযাত্রায় বিভিন্ন সময়ে অবদান রাখা বিশেষ ব্যক্তিত্বদের অংশগ্রহণে তাদের সাথে খোলামেলা কথোপকথন নিয়ে একটি টক শো সাজানো হয়েছে।

শো-টি গ্রামীণফোনের লিংকডইন, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন করপোরেট ব্যক্তিত্ব ও আলোকিতজন রুবাবা দৌলা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শো-য়ের প্রতিটি পর্বে এমন বিশেষ অতিথিরা যুক্ত হবেন, যারা নিজেদের কাজের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন এবং ও নিজ নিজ খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের গল্প নিঃসন্দেহে দর্শকদের অনুপ্রাণিত করবে। ক্যারিয়ারে সাফল্যের গল্পের পাশাপাশি অতিথিদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন গল্পও টক শো-তে তুলে ধরা হবে।

শো-নিয়ে ক্লাব লুমিয়ের এর লক্ষ্য তুলে ধরে বলা হয়, পেশাদার অর্জনগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে এই সিরিজের লক্ষ্য এই ব্যতিক্রমী ব্যক্তিদের মানবিক দিকটি প্রদর্শন করা। তাদের সাফল্যে অবদান রাখা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য ও মূল্যবোধগুলোকে তুলে ধরে, এর মাধ্যমে দর্শকরা যেন নিজেদের সম্ভাবনার বাস্তবায়ন ঘটাতে পারেন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘মানুষের অন্তর্নিহিত সম্ভাবনায় পূর্ণ আস্থা রাখে গ্রামীণফোন। মানুষের ভেতরের শক্তিই তাকে আলোকিত আর অনুকরণীয় করে তোলে। এমন আলোকিত আর অনুকরণীয় কিছু মানুষদের সামনে নিয়ে আসা ও সবার কাছাকাছি নিয়ে যাওয়াই ক্লাব লুমিয়ের-এর লক্ষ্য। এবারের সিরিজে আমরা আমন্ত্রিত অতিথিদের এক নতুন চোখে দেখতে পাবো, তাদের শক্তিকে চিনতে পারবো, আর দর্শকদের সাথে সেরা সব মুহূর্ত উপভোগ করতে পারবো।’

/ইউএস/
সম্পর্কিত
মোবাইল অপারেটরদের মধ্যে রাজস্ব বকেয়ার শীর্ষে গ্রামীণ ফোন 
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
সর্বশেষ খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন