মালয়েশিয়ায় ‘স্বপ্ন যাবে বাড়ি’ ক্যাম্পেইন গ্রামীণফোনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৪, ১৫:০৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৫:০৯

‘স্বপ্ন যাবে বাড়ি’ শুধু একটি গান এবং টেলিভিশন বিজ্ঞাপন থেকে কোটি মানুষের আবেগে পরিণত হয়েছে। ঈদের আগে বাড়ি ফেরা মানুষের আবেগের প্রতীক হয়ে উঠেছে গ্রামীণফোনের এই আইকনিক ক্যাম্পেইন। এবার দেশের সীমানা ছাড়িয়ে মালয়েশিয়ায় এই ক্যাম্পেইন করেছে গ্রামীণফোন। শনিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাখ লাখ প্রবাসী বাংলাদেশি বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাদের কাছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন একটি দুর্লভ স্বপ্ন। তাদের জন্য দেশে অধীর আগ্রহে দিন গোনেন পরিবারের সদস্যরা। মালয়েশিয়া প্রবাসীদের কাছে তাদের পরিবারের ভালোবাসা ও আবেগ পৌঁছে দিতে ভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে গ্রামীণফোন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে অবস্থানরত মালয়েশিয়া প্রবাসীদের পরিবারের সদস্যদের না বলা কথাগুলো ভিডিও সংকলন করেছে গ্রামীণফোন। ভালোবাসা, আবেগ, হৃদ্যতা ও স্নেহপূর্ণ ঈদ শুভেচ্ছার এই বার্তাগুলো একটি বড় এলইডি স্ক্রিনে সজ্জিত ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। বিদেশের মাটিতে দেশে থাকা পরিবারের সদস্যদের বড় পর্দায় দেখার অভাবিত আশাকে বাস্তবে রূপ দিয়েছে ‘স্বপ্ন যাবে বাড়ি’ ক্যাম্পেইন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘যদিও স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইন হিসেবে শুরু হয়েছিল, এর বার্তা দেশের সীমানা পেরিয়ে সর্বত্র পৌঁছে গিয়েছে। আমরা এমন একটি বিশ্বে আছি, যেখানে লাখ লাখ প্রবাসীর স্বদেশে ফেরার জন্য আকুল আগ্রহ রয়েছে। তাদের ত্যাগ ও স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল গ্রামীণফোন। ঈদে তাদের পরিবারকে আরও কাছাকাছি এনে একত্রিত হওয়ার অনুভূতি দিতে আমাদের এই প্রচেষ্টা। এ পদক্ষেপ ব্র্যান্ড হিসেবে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি, সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদান এবং দেশে ও বিদেশে বাংলাদেশিদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।’

/সিএ/আরকে/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এয়ারপোর্টে নামলেই বুফেতে যত খুশি ডুরিয়ান, আকর্ষণ মুসাং কিং
ইসরায়েলিদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু