আইইউবির কোডিং ফর অল কর্মসূচি সম্পন্ন করলেন ১০ শিক্ষক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘কোডিং ফর অল’ কর্মসূচির আওতায় মৌলিক পাইথন কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক। তারা কলা ও সামাজিক বিজ্ঞান; ব্যবসা প্রশাসন; গণস্বাস্থ্য ও ফার্মেসি এবং প্রাণ ও পরিবেশবিজ্ঞান অনুষদে কর্মরত। তাদের প্রশিক্ষণ দিয়েছেন আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষক।

মঙ্গলবার (২ জানুয়ারি) আইইউবির সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর আইইউবির সেন্টার ফর কগনিটিভ স্কিল এনহান্সমেন্টের (সিসিএসই) কম্পিউটার ল্যাবে অংশগ্রহণকারীদের মাঝে সদন বিতরণ করেন আইইউবিতে ‘কোডিং ফর অল’ ধারণাটির প্রবক্তা উপাচার্য তানভীর হাসান। তার সঙ্গে ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক মামুন বিন ইবনে রিয়াজ।

‘অটোমেট ইওর ডে উইথ পাইথন’ শিরোনামের চার সপ্তাহের এই বিশেষ কর্মশালাটি শেষ হয় ৭ ডিসেম্বর। প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ ছাড়া অন্য অনুষদের শিক্ষকদের মাঝে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। পাইথনের পাশাপাশি তথ্য সংরক্ষণ এবং মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় এই ১০ শিক্ষককে।

আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস বিভাগের অধ্যাপক এবং সাশিন সেন্টার ফল মাল্টিলিংগুয়াল এক্সিলেন্সের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান খান বলেন, কর্মশালায় অংশ নেওয়ার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল পাইথন ব্যবহার করে কীভাবে ‘বিগ ডাটা’ বিশ্লেষণ করা যায় তা জানা। তিনি মূলত ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। এর অংশ হিসেবে তাকে প্রচুর পরিমাণে টেক্সট ডাটা নিয়ে কাজ করতে হয় যেমন সাক্ষাৎকার, ম্যানুস্ক্রিপ্ট ইত্যাদি। এই কর্মশালায় অংশ নিয়ে তিনি পাইথন ব্যবহার করে কীভাবে সেন্টিমেন্ট অ্যানালিসিস করার যায়, সে বিষয়ে মৌলিক ধারণা পেয়েছেন বলে জানান।

উপাচার্য তানভীর হাসান বলেন, আইইউবির ‘কোডিং ফর অল’ কর্মসূচিটি বাংলাদেশে অনন্য। এর আওতায় আইইউবির প্রত্যেক শিক্ষার্থীর জন্য কম্পিউটার প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক করা হয়েছে, তা সে বিষয়েই পড়াশোনা করুক না কেন। দ্রুতগতির তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এই যুগে চতুর্থ শিল্প বিপ্লবের পূর্ণাঙ্গ সুফল পেতে হলে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার কোনও বিকল্প নেই। শিক্ষার্থীদের পাশাপাশি আমরা শিক্ষকদেরও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করছি, যেন তারা তাদের অ্যাকাডেমিক কর্মকাণ্ডে আরও বেশি প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারেন।

আইইউবিতে ‘কোডিং ফর অল’ কর্মসূচির সূচনা হয় ২০২৩ সালের শুরুর দিকে। এর আওতায় বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থীকে ইতোমধ্যেই কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা