ডাচ-বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় এ অনুষ্ঠান হয়। সম্মেলনে ব্যাংকের ২৪১টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৪ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারপারসন সাদিয়া রাইয়ান আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। এ সময় পরিচালক সায়েম আহমেদ, নমিনী পরিচালক আবেদুর রশিদ খান ও স্বতন্ত্র পরিচালক একরামুল হক সম্মেলনে উপস্থিত ছিলেন।

চেয়ারপারসন সাদিয়া রাইয়ান বলেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোকে আরও সচেতন হতে হবে। ব্যাংকের ডিপোজিট ও বৈদেশিক রেমিট্যান্স আরও বৃদ্ধির জন্য নিরন্তরভাবে কাজ করার জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের পরামর্শ দেন।

ডাচ্-বাংলা ব্যাংক একটি প্রযুক্তিবান্ধব ব্যাংক এবং শাখা ব্যবস্থাপকদের এই প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নিজ নিজ শাখার মুনাফা বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি।

তিনি ব্যাংকিং খাতে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ব্যাংকের সব ক্ষেত্রে গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিচালক সায়েম আহমেদ ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাইজেশনে ডাচ্-বাংলা ব্যাংকের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তা সমুন্নত রাখার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বানন জানান।

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক একরামুল হক ২০২৪ সালের বাজেটের লক্ষ্য অর্জনে শাখা ব্যবস্থাপকদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

/এনএআর/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম