ফিলিস্তিনিদের ৩৭ লাখ টাকা অনুদান দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-কর্মীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৯:০১

ফিলিস্তিনের জনগণের সহায়তায় ঈদের বোনাস থেকে ৩৭ লাখ টাকা অনুদান দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মীরা। বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর এবং সংহতিপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘সামাজিক ন্যায়বিচার, সহানুভূতি এবং মানবাধিকার রক্ষায় নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ফিলিস্তিনবাসীদের পাশে রয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষই মনে করে ফিলিস্তিনে যেটা হচ্ছে তা মানববতাবিরোধী অপরাধ। স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা ফিলিস্তিনবাসীর লড়াইকে সমর্থন জানাই। তাদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের নিপীড়ন ও অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর অবসান চাই।’

ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আপনি ফিলিস্তিনের জনগণের জন্য কত টাকা দান করেছেন, তার চেয়ে বড় বিষয় আপনি আমাদের সম্পর্কে ভেবেছেন। এর মাধ্যমে ফিলিস্তিনের জনগণ জানবে, তারা আর একা নয়। তাদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী তাদের ভাই-বোনেরা রয়েছে।’  

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম