মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০২৪, ১৩:৩৬আপডেট : ১৫ মে ২০২৪, ১৩:৩৬

গ্রামীণফোন গ্রাহকরা এখন মাইজিপি অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন। এ লক্ষ্যে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। বুধবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজে অ্যাকাউন্ট খোলার এই সুবিধা গ্রাহককে আরও সক্ষমতা এবং নির্বিঘ্নে সেবা গ্রহণের অভিজ্ঞতা দেবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের একটি সেবা নিয়ে আসার মাধ্যমে গ্রামীণফোন ও বিকাশ নিজ নিজ খাতে তাদের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ রাখলো।

মাইজিপি অ্যাপের সার্ভিস সেকশনে এখন থেকে বিকাশ রেজিস্ট্রেশন পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, গ্রাহকরা যেখানে ক্লিক করে বিকাশের গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে। এভাবেই সহজ ও ঝামেলামুক্ত পদ্ধতিতে গ্রাহক বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহকরা ১২৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন।

এই পার্টনারশিপ নিয়ে উৎসাহ প্রকাশ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সব উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহকরা। আমরা প্রতিনিয়ত তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান ও উদ্ভাবনী সেবা নিয়ে আসার চেষ্টা করি যা তাদের সক্ষমতা, সুবিধা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে। বিকাশের সঙ্গে আমাদের এই যৌথ যাত্রা এই গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন যা, আমাদের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল সক্ষমতার আরও প্রসার ঘটাবে।’

একই অনুভূতি প্রকাশ করে বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘বিকাশের শুরু থেকেই এর ডিএনএতে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক সেবা। গ্রামীণফোন ও বিকাশের এই যৌথ উদ্ভাবনী উদ্যোগ বিভিন্ন আর্থিক সেবার ব্যবহার বাড়িয়ে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি বাংলাদেশের ক্যাশলেস অভিযাত্রায় এই সক্ষমতা গ্রাহকের জন্য আরও সুযোগ এনে দেবে।’

/আরকে/
সম্পর্কিত
বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
‘নতুন কায়দায়’ পথে থামানো হলো চলন্ত বাস, যেভাবে লুট ৫৭ লাখ টাকা
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক