বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে লাখ টাকা জেতার সুযোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৭:২০আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭:২০

বিশ্বের ১৫টি দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে প্রতি মাসে ১ লাখ টাকা জিততে পারবেন প্রবাসীর স্বজনরা। পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ১০ জন গ্রাহক পাচ্ছেন ৫ হাজার টাকা করে বোনাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে উদ্বুদ্ধ করতেই ট্যাপট্যাপ সেন্ড ও বিকাশের এই যৌথ ক্যাম্পেইনটি শুরু হয় গত ৮ জুলাই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, পর্তুগাল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়াসহ ১৫টি দেশ থেকে প্রবাসীরা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যে কোনও অঙ্কের রেমিট্যান্স পাঠাতে পারছেন কোনও খরচ ছাড়াই।

বোনাস অফারটি পেতে একজন প্রবাসীকে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে দুইবার ১০ হাজার টাকা বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সমেয় একজন রেমিট্যান্স গ্রহণকারী একবারই ১ লাখ টাকা বোনাস জিততে পারবেন। এছাড়া মাসে একবার এবং তিন মাসে সর্বোচ্চ তিনবার সাপ্তাহিক বোনাস জেতার সুযোগ থাকছে। সাপ্তাহিক ও মাসিক উভয় ক্ষেত্রেই সপ্তাহ শেষ হওয়ার ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে বিজয়ী গ্রাহকরা বোনাস পাবেন।

/আরকে/
সম্পর্কিত
বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুল লাইব্রেরি আধুনিকায়ন
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম