কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৮

কুষ্টিয়ায় শামীম রেজা জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে পেন বাংলাদেশ। শনিবার (১১ এপ্রিল) সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি স্পষ্ট জানিয়েছে যে, একটি গণতান্ত্রিক সমাজে ‘মব ভায়োলেন্স’ বা গণপিটুনির মতো বিচারবহির্ভূত সহিংসতার কোনও স্থান হতে পারে না। সোমবার (১৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব তথ্য জানায়। 

প্রাথমিক তথ্যের বরাতে পেন বাংলাদেশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার কথিত অভিযোগ ছড়িয়ে পড়ার পর একদল লোক শামীম রেজাকে আক্রমণ করে। অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই ছাড়াই এই ধরনের সহিংসতা আইনের শাসনের পরিপন্থি। সংগঠনটি মনে করে, অপপ্রচার এবং জনতাকে উত্তেজিত করে তোলার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেন বাংলাদেশের অবস্থান যে-কোনও ধরনের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ধর্ম অবমাননা বা অন্য কোনও বিষয়ে অভিযোগ থাকলে তা দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। যে-কোনও নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার ও নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নিজেকে নির্দোষ ভাবার অধিকার বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের অবিচ্ছেদ্য অংশ। 

সংগঠনটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, যাচাইহীন ডিজিটাল মাধ্যমে ধর্মীয় উসকানি দ্রুত ছড়িয়ে পড়ে অপূরণীয় ক্ষতি ডেকে আনছে। এটি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সতর্কতা ও নাগরিক দায়িত্বশীলতা বাড়ানো প্রয়োজন বলে মনে করে সংগঠনটি। 

পেন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সরকারকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে— অনলাইনে উসকানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা; গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন এবং উসকানিমূলক কনটেন্ট প্রচার বন্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুশীল সমাজের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা। 

বিজ্ঞপ্তিতে পেন বাংলাদেশ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং এ ধরনের সহিংসতার শিকার হওয়া সবার সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সংগঠনটি দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, আইনের শাসন বজায় রাখা এবং এমন একটি সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে— যেখানে যেকোনও দ্বিমত বা বিরোধ সহিংসতার মাধ্যমে নয়, বরং গঠনমূলক সংলাপের মাধ্যমে সমাধান করা হবে। 

/এসটি/ 
সম্পর্কিত
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
৮০ বছরের বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য, পুলিশ হেফাজতে দ্বিতীয় স্ত্রী
সর্বশেষ খবর
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত