বিশ্বকাপ উন্মাদনায় সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৭:৫১আপডেট : ০৯ জুন ২০২৬, ১৭:৫১

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দেশজুড়ে ‘গোল্ডেন গোল অফার’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৮ জুন শুরু হওয়া এ অফার চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় সনি, স্মার্ট, হায়ার, শার্প ও শাওমি ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর কেনায় বিশেষ মূল্যসুবিধা পাবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্ধারিত পণ্য কিনলে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ করলেই নিশ্চিত উপহার হিসেবে পাওয়া যাবে বিশ্বকাপের বিভিন্ন দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ নানা পণ্য।

এছাড়া সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা তার বেশি আকারের টেলিভিশন কিনলে স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন ক্রেতারা।

প্রিমিয়াম গ্রাহকদের জন্য রাখা হয়েছে সাপ্তাহিক লাকি ড্রয়ের ব্যবস্থাও। ৬৫ ইঞ্চি বা তার বেশি আকারের সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা এই ড্রয়ে অংশ নিতে পারবেন। বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিল দলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বিশ্বকাপ ট্রেনিং বল।

ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে সোমবার (৮ জুন) রাজধানীর মিরপুরের পশ্চিম কাফরুলে জহির স্মার্ট টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান শোরুম ও করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বাংলাদেশের প্রধান যশুয়া কুয়েক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনি হোম এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার কেসি এবং প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ‘জি৫ পলিসি’র আওতায় গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের সুবিধার্থে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ইএমআই সুবিধাও চালু রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট হোম অ্যাপ্লায়েন্সে থাকছে বিশেষ বান্ডেল অফার, ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধন সুবিধা এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ নভেম্বর সনি’র ইলেকট্রনিকস পণ্যের বাংলাদেশে অফিসিয়াল পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে সনি পণ্য বিপণন করছে প্রতিষ্ঠানটি।

/এম/
সম্পর্কিত
স্পেনই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ছিল: আর্জেন্টিনার অ্যানালিস্ট মান্না 
‘ট্রফিটা জিততে পারলে ভালো লাগতো’, ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি 
টিকি-টাকার যুগ পেরিয়ে নতুন স্পেন, কী বদল এনেছেন দে লা ফুয়েন্তে?
সর্বশেষ খবর
আহত জুনিয়ার এনটিআর, কবে ফিরবেন শুটিংয়ে
নন-স্টিক প্যান দ্রুত নষ্ট হচ্ছে? দীর্ঘদিন ভালো রাখতে মানুন এই নিয়ম
নেতানিয়াহুর সঙ্গে ‘অত্যন্ত ভালো বৈঠক’ নিয়ে যা বললেন ট্রাম্প
নতুন প্রযুক্তি শেখার অভ্যাস কেন ক্যারিয়ারের সবচেয়ে বড় বিনিয়োগ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক