ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেজ কনফারেন্স

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জুলাই ২০২৬, ১৬:৫১আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৬:৫১

দেশের শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে এ আয়োজন করা হয়। ‘বন্ধুত্বের বন্ধন’ শীর্ষক এ কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশসেরা ৮২ জন রিটেইলার অংশগ্রহণ করেন।

কনফারেন্সে আকিজ বিল্ডিং সলিউশন্স ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, আকিজ সিমেন্টের আজকের এই অবস্থান সম্ভব হয়েছে আমাদের রিটেইলারদের অক্লান্ত পরিশ্রম, আস্থা ও সহযোগিতার কারণে। এই সম্পর্ককে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেই এবং ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণ শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আকিজ রিসোর্স সবসময় বিশ্বাস করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আমাদের রিটেইলাররা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব আর বন্ধুত্বের বন্ধন এই চেতনাকেই প্রতিফলিত করে।

কনফারেন্সটিতে আরও উপস্থিত ছিলেন– আকিজ রিসোর্সের ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ইউনিফর্ম না পরলে ভাতা বন্ধ
কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ইউনিফর্ম না পরলে ভাতা বন্ধ
খামেনির শেষ বিদায়ে ব্যাপক জনসমাগমের আহ্বান গালিবাফের
খামেনির শেষ বিদায়ে ব্যাপক জনসমাগমের আহ্বান গালিবাফের
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান