ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) যমুনা ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ড ভি-এর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই বন্ড ইস্যুর লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের রিভাইজড রেগুলারিটি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহৃত হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটিতে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীরা অংশ নেন। মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারী প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারী ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে।

লেনদেনটি সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী আয়োজন হয়। এতে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ফাউন্ডিং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই লেনদেনের মাধ্যমে ডেট ক্যাপিটাল মার্কেটে ইউসিবি ইনভেস্টমেন্টের সক্ষমতা আরও দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে।

গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করে গ্রাহকদের জন্য ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে। ডেট ও ইক্যুইটি ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, এমঅ্যান্ডএ, ভ্যালুয়েশন ও পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে আসছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
আজ ভয়কে পেছনে ফেলার দিন
আজ ভয়কে পেছনে ফেলার দিন
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী